মুর্শিদাবাদ জেলার সালারে প্রকাশ্যে উঠে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । শনিবার শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এলাকায় চলল বোমাবাজি । একই সঙ্গে উদ্ধার করা হয় বোমা । ঘটনায় আক্রান্ত হন পুলিশ কর্মীও ।
ভোট পরবর্তী হিংসাতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ জেলার সালার । উজুনিয়া গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে । শনিবার সকালে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির ঘটনা প্রকাশ্যে আসে । ঘটনা জেরে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ জেলার সালার অঞ্চল । শনিবার সকালে সালার থানার অন্তর্গত উজুনিয়া গ্রামে বহরমপুর সংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মহম্মদ আজহার উদ্দিন সিজারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ ওঠে । শনিবার সকালে এই বোমাবাজিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালার থানার বিশাল পুলিশ বাহিনী ।
বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনের পর থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়েছিল গোটা গ্রামজুড়ে । ভরতপুর দুই ব্লক তৃণমূলের সভাপতি মুস্তাফিজুর রহমানের অনুগামী বনাম প্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমানে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহারউদ্দিন সিজারের অনুগামীদের মধ্যে বেশ কিছুদিন ধরে বচসা তৈরি হয় । সেই ঘটনার জেরে আজহারউদ্দিন সিজারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় ।
পাশাপাশি জানা যায়, এলাকা থেকে উদ্ধার করা হয় ২৫ টি বোমা । আক্রান্ত হন পুলিশ কর্মীও । আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় সালার ব্লক গ্রামীণ হাসপাতালে ।অন্যদিকে বোমা উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় গোটা গ্রামে । এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য তৈরি হয় এলাকায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

