নির্বাচনী আবহেই মেয়াদ শেষ মুখ্যসচিবের! পরবর্তী মুখ্যসচিব নিয়ে শুরু জল্পনা

চলতি মাসেই মেয়াদ শেষ হতে চলেছে পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের । বি পি গোপালিকার মেয়াদ শেষ হতে চললেও মেয়াদ বৃদ্ধির আবেদন করে রাজ্য সরকার । নির্বাচনের আবহেই মুখ্যসচিবের মেয়াদ শেষ হচ্ছে । এই মুহূর্তে নতুন মুখ্যসচিব নিয়োগ করা হবে না মুখ্যসচিবের বর্তমান মেয়াদ বৃদ্ধি করা হবে তা নিয়ে প্রশাসনিক স্তরে চলছে জল্পনা ।

নিয়ম অনুযায়ী রাজ্য সরকার ইতিমধ্যেই মুখ্যসচিবের ৬ মাসের মেয়াদ বৃদ্ধি করার আবেদন করেছে কেন্দ্রীয় সরকারের কাছে । এরই মধ্যে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে নির্বাচনী পর্ব । কারণ বর্তমান মুখ্যসচিবের মেয়াদ ৩১ মে শেষ হয়ে গেলেও লোকসভা নির্বাচন মিটবে না । লোকসভা নির্বাচন চলবে আগামী ১ জুন পর্যন্ত ; যার গণনা করা হবে ৪ঠা মে । তাই এই মুহূর্তে নতুন মুখ্যসচিব এলে তাঁকে নতুন করে নির্বাচনী দায়িত্ব বোঝাতে নির্বাচন কমিশনের বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে ।

পাশাপাশি জানা যাচ্ছে লোকসভা নির্বাচনের জন্য বেশ কিছু প্রকল্প আটকে রয়েছে । সেই বিষয়গুলি নিয়ে এগোতে গেলে অন্তত ৬ মাসের মেয়াদ বৃদ্ধির প্রয়োজন রয়েছে বলে মনে করা হচ্ছে ।

তবে এরপরেও যদি কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের আবেদনে সম্মতি না মেলে, সে ক্ষেত্রে বর্তমান মুখ্যসচিবের মেয়াদবৃদ্ধি না হলে রাজ্যের তরফ থেকে একাধিক নামের তালিকা তৈরি করা হয়েছে বলেও সূত্রের খবর । সেই তালিকার মধ্যে রয়েছে মনোজ পন্থ, বিবেক কুমারের মতো আধিকারিকরা । ফলত মেয়াদবৃদ্ধি না হলে নতুন মুখ্যসচিব পাবে রাজ্য ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube