জাতীয় সড়কে বাস উল্টে ঘটল বিপত্তি! মৃত একাধিক

উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া কানকি ২৭ নম্বর জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে ঘটে গেল বিপত্তি । শনিবারের এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন ব্যক্তি । একই সঙ্গে একাধিক মৃত্যুর আশঙ্কাও রয়েছে ।

এদিনের ঘটনায় জানা যায়, ৪৪ জন যাত্রী সহ বাসটি কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছিল । বাসের চালক নিয়ন্ত্রণ হারাতে রাস্তার ধারেই উল্টে যায় বাসটি । দুর্ঘটনার পরে দ্রুত গ্রামের বাসিন্দারা ও পুলিশ এসে উদ্ধারকার্যে হাত লাগান ।

এই দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক ব্যক্তি । দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন ব্যক্তি । আহতদের ইসলামপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় । শেষ পাওয়া খবরে জানা যায় মৃত্যু হয়েছে ২ ব্যক্তির । আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক । পুলিশের প্রাথমিক অনুমান বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন যার কারণেই এই দুর্ঘটনাটি ঘটে এদিন । তবে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলেই জানা যাচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube