হাওড়া জগৎবল্লভপুর, বড়গাছিয়ার পার্বতীপুর এলাকায় একটি পরচুলা (নকল চুল) তৈরির কারখানায় আগুন লেগে যায় । শনিবারের এই ঘটনায় ঘতনাস্থুলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন ।
জগৎবল্লভপুর থানার পুলিশ সহ এলাকার মানুষ জানান কারখানায় উপস্থিত পাটের জিনিসপত্র ও অন্যান্য সামগ্রী একেবারে পুড়ে ছাই হয়ে যায় । স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে । পাট ও প্যাকাটি থাকার কারণে কারখানার আগুন বিধ্বংসী আকার ধারন করে । তবে ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এদিন ।
তবে এই কারখানায় কিভাবে আগুন লাগে তা শেষ পাওয়া খবর পর্যন্ত জানা না গেলেও সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে দমকল আধিকারিকরা ও জগৎবল্লভপুর থানার পুলিশ । এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানা যায়নি ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

