ভরতপুরে উদ্ধার বস্তাবন্দি দেহ! নেপথ্যে কোন রহস্য?

শনিবার সকালে মুর্শিদাবাদ জেলার ভরতপুরে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় একটি দেহ । এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায় । ঘটনাস্থলে এসে পৌঁছয় ভরতপুর থানার পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা চাইতে গিয়ে খুন হন ওই প্রৌঢ় । পুলিশ জানিয়েছে মৃতের নাম দীনবন্ধু পাল । তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর । মৃত প্রৌঢ়ের বাড়ি ভরতপুর থানার অন্তর্গত গুন্দুরিয়া গ্রামে ।

শনিবার সকালে ভরতপুর থানার অন্তর্গত মধুপুরে করুণা বাগদী নামে একজনের বাড়িতে রক্তের দাগ মেলে । বাড়ির কাছেই মাঠ থেকে উদ্ধার করা হয় বস্তাবন্দি দেহ । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভরতপুর থানার পুলিশ । পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় ।

পরিবারের অভিযোগ, করুণা বাগদী দীনবন্ধু পালের থেকে কিছু টাকা ঋণ নেন । করুণা বাগদীর কাছ থেকে দীনবন্ধু পাল ছয় হাজার টাকা পেতেন । সেই পাওনা টাকা চাইতে গিয়েই তাঁর এই পরিণতি হয় বলে দাবি পরিবারের সদস্যদের । তাঁদের আরও অভিযোগ, মারধর করে খুন করা হয়েছে প্রৌঢ়কে । ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় ।

সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । ঘটনার পর পুলিশের সঙ্গে গ্রামের বাসিন্দাদের বচসা তৈরি হয় । গাছের গুড়ি ফেলে রাস্তা আটকে দেওয়া হয় বলেও জানা যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube