খড়দহ বিধানসভা অন্তর্গত রহড়া কল্যাণী এক্সপ্রেস-এর ধারে একটি নির্মীয়মান বেসরকারি স্কুলে বোমাবাজি ও বন্দুক নিয়ে দুষ্কৃতী তান্ডব চালানোর অভিযোগ ওঠে । ঘটনায় আতঙ্ক ছড়ায় স্কুলের কর্মী ও কর্তৃপক্ষদের মধ্যে । ঘটনাস্থলে পৌঁছয় রহড়া থানার পুলিশ ।
এই ঘটনায় জানা যায়, বুধবার রাতে স্কুলে মাটি ফেলার জন্য মাটির গাড়ি এসেছিল ।অভিযোগ ওঠে, মাটির গাড়ি বেরিয়ে যাওয়ার পরে একটি চার চাকা গাড়ি করে কয়েকজন যুবক এসে প্রথমে গালিগালাজ করে চলে যায় । কিছুক্ষণ পড়ে আবার ১০-১২ জন এসে স্কুলের গেটের সামনে বোমা ছোঁড়ে । একই সঙ্গে তাঁরা স্কুলের গেটে ধাক্কা মেরে স্কুলের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায় বলেও দাবি করা হয় ।
রাতে স্কুলের কর্মীদের বন্দুক দেখিয়ে গুলি চালানোর ভয় দেখায় দুষ্কৃতীরা । এরপরই তারা সিসিটিভি ভেঙে দেয় এবং দুই একটি সিসিটিভি নিয়ে চলে যায় । এর আগেও এই স্কুলে মাটি ফেলা এবং চাঁদা নিয়ে ঝামেলা হয়েছিল বলে জানায় স্কুলের কর্মীরা । তারপরেই খড়দহের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়কে পুরো বিষয়টি জানানো হয় । তাঁর আশ্বাসে পুনরায় স্কুলের কাজ শুরু হয় ।
মন্ত্রীর আশ্বাসের পর কাজ শুরু হলে দুষ্কৃতীরা গতকাল রাতে অন্ধকারে স্কুল চত্ত্বরে বোমাবাজি, স্কুলের ভেতরে ভাঙচুর সহ কর্মীদের ভয় দেখায় । এই ঘটনায় যথেষ্ট আতঙ্কে রয়েছেন স্কুলের কর্মীরা সহ মালিক-কর্তৃপক্ষ । ঘটনাস্থলে পৌঁছয় রহড়া থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

