পিছিয়ে পড়ল ‘ফুলকি’, এই সপ্তাহের টিআরপি লিস্টে বড় চমক! বেঙ্গল টপার হল কে?

এক সপ্তাহের অপেক্ষা শেষ, সামনে এল টিআরপি লিস্ট। কোন ধারাবাহিক কত নম্বর পেল? এই সপ্তাহে রয়েছে এক বিশাল চমক। গত কয়েক সপ্তাহের বেঙ্গল টপার ‘ফুলকি’কে টেক্কা দিয়ে এক নম্বরে উঠে এল ‘কথা’। একসপ্তাহের মধ্যে নম্বর কিছুটা কমেছে। ভোট ও আইপিএলের কারণে টিআরপি তালিকায় ধস দেখা গিয়েছে। প্রথম স্থানে থাকা ধারাবাহিকের প্রাপ্ত নম্বর মাত্র ৬.১।

দ্বিতীয় স্থানে রয়েছে ‘গীতা এল এল বি’। তৃতীয় স্থানে ‘ফুলকি’। ‘নিম ফুলের মধু’ এবারে চার নম্বরে জায়গা পেয়েছে। পঞ্চম স্থানে রয়েছে ৫.৪। প্রথম দশে জায়গা করেছে আরও কোন ধারাবাহিক? একনজরে দেখে নিন এই সপ্তাহের টিআরপি লিস্ট (TRP List)

প্রথম- কথা (৬.১)
দ্বিতীয়- গীতা এল এল বি (৬.০)
তৃতীয়- ফুলকি (৫.৯)
চতুর্থ- নিম ফুলের মধু (৬.৬)
পঞ্চম- জগদ্ধাত্রী (৫.৪)
ষষ্ঠ- কোন গোপনে মন ভেসেছে (৪.৯)
সপ্তম- বঁধুয়া (৪.৭)
অষ্টম- অনুরাগের ছোঁয়া (৪.৬)
নবম- রোশনাই (৪.৪)
দশম- জল থই থই ভালোবাসা (৪.২)।

নম্বর বাড়াতে ধারাবাহিকগুলিতে নতুন নতুন ট্যুইস্ট আনা হচ্ছে। দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করাই নির্মাতাদের মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যে পূরণ হচ্ছে কি না তা জানতে প্রতি সপ্তাহে প্রকাশিত এই টিআরপি লিস্ট গুরুত্বপূর্ণ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube