তৃণমূলের হয়ে প্রচারে করতেই ট্রোলের শিকার বনি

বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ফল প্রকাশের পর আবার দল ছেড়ে রাজনীতির সঙ্গেই দূরত্ব তৈরি করেছিলেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত। বছর তিনেক পর আবারও ফিরলেন সেই ময়দানে। এবার তৃণমূলের হয়ে প্রচার করতে দেখা গেল তাঁকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক ট্রোলের মুখে পড়তে হল তাঁকে।

বৃহস্পতিবার  ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে ভোট প্রচারে গিয়েছিলেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। অভিনেতার ছবি নেটপাড়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে। বনি নিজেও কিছু ছবি ইনস্টাগ্রামের স্টোরিতে দেন। এরপরই শুরু হয় নেটিজেনদের কটাক্ষ। কেউ কেউ তো লিখেই ফেললেন, ‘বিজেপি তো এবার রাগ করবে দাদা।‘ ট্রোলের সম্মুখীন হলেও কোনও কড়া প্রতিক্রিয়া দেননি অভিনেতা। বরাবরের মত সমালোচনা নিয়ে ‘চুপ’ তিনি।

বনির মা অভিনেত্রী পিয়া সেনগুপ্ত দীর্ঘদিন ধরেই তৃণমূলের ঘনিষ্ঠ। তাঁর বান্ধবী কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee) শাসক দলের হয়ে ভোটের ময়দানেও লড়েছেন। ২০২১-এ কৃষ্ণনগর উত্তর লোকসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছিলেন কৌশানি। যদিও বিজেপি প্রার্থী মুকুল রায়ের কাছে হারতে হয়েছিল তাঁকে। তবে পরাজিত হলেও দলের সঙ্গ ছাড়েননি। বিভিন্ন প্রচারে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এবার লোকসভা নির্বাচনের মধ্যে আবারও রাজনৈতিক ময়দানে দেখা গেল বনি সেনগুপ্তকে।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube