তীব্র দাবদাহে মাথায় হাত পাট চাষীদের!

তীব্র দাবদাহে যখন নাজেহাল বঙ্গবাসী তখন মুর্শিদাবাদ জেলা পাট চাষীরাও অতি সংকটে । তার কারণ পাটের বীজ লাগানো হলেও পাটের চাষ ঠিক মতন করতে পারছেন না প্রবল রৌদ্রের কারণে ।

মুর্শিদাবাদ জেলাকে পাট চাষের আতুর ঘর বলা হয় । কিন্তু বর্তমানে মুর্শিদাবাদের ফরাক্কা, শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ সহ বিভিন্ন এলাকাতে পাট চাষ করতে গিয়ে পাট চাষীদের মাথায় হাত পড়েছে । দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৪০ ডিগ্রি আগেই পেরিয়েছিল । বর্তমানে তাও বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা নামলেও বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী । যার কারণে পাট চাষীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে ।

পাটের বীজ লাগানো হলেও ঠিক মতন জল না পাওয়ার কারণে পাট চাষ হচ্ছে না ।অতিরিক্ত টাকা খরচ করে পাট চাষ করতে হচ্ছে চাষীদের । যার ফলে খরচও বেশি হচ্ছে । ঋণ করে পাট চাষ করলেও ঠিক মতন চারা দেখা যাচ্ছে না বলেই অভিযোগ চাষীদের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube