উদ্ধার তৃণমূল সমর্থকের ঝুলন্ত দেহ! নেপথ্যে কী?

গোসাবার লাহিরিপুরে এক তৃণমূল সমর্থকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায় । বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটে ।

দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত লাহিরিপুর গ্রাম পঞ্চায়েতের সাধুপুরে বৃহস্পতিবার সকালে তাপস বৈদ্য নামে এক তৃণমূল সমর্থকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বাড়ির কাছে একটি বাগান থেকে ।

স্থানীয় সূত্রে খবর মৃত তাপস বৈদ্যের স্ত্রীর সাথে স্থানীয় তৃনমূল নেতা তথা গোসাবা পঞ্চায়েত সমিতির সদস্য সুভাষ মন্ডলের বিবাহ বহির্ভুত সম্পর্ক ছিল । সেই সম্পর্কের জেরে তাপস বৈদ্যকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে । যদিও সুন্দরবন কোস্টাল থানায় বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি । তবে এটি খুন না আত্মহত্যা তা তদন্ত করে দেখছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube