বাংলায় ম্যারাথন সভা মোদীর, দুদিনের সফরে রবিতেই শহরে প্রধানমন্ত্রী

চলতি লোকসভা নির্বাচনে বাংলায় বিশেষ নজর দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাই হয়তো ভোট ঘোষণার পর থেকেই এরাজ্যে এসে বিভিন্ন কেন্দ্রে সভা করছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই। চতুর্থ দফার ভোট সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহে পঞ্চম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি দফাগুলোতেও বাংলায় ভালো ফল করতে ফের বঙ্গ সফরে আসছেন নরেন্দ্র মোদী। টানা দুদিনে ম্যারাথন সভা রয়েছে তাঁর।

আগামী রবিবার দুদিনের বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী। সেদিন বাঁকুড়া ও বিষ্ণুপুরে দলীয় প্রার্থী সুভাষ সরকার ও সৌমিত্র খাঁ-এর সমর্থনে সভা করবেন। রবিবার রাতে রাজভবনে রাত্রিবাস করার কথা তাঁর। এরপর সোমবার, ২০ মে পঞ্চম দফার ভোটের দিনেই পরপর চারটি সভা করবেন নরেন্দ্র মোদী। পুরুলিয়ায় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে প্রথম সভা করবেন। তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে দ্বিতীয় সভা করবেন। একইদিনে ঝাড়গ্রামে প্রণত টুডু, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে তৃতীয় ও চতুর্থ সভা সারবেন

আগামী ২৫ মে, ষষ্ঠ দফায় পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটাল, বিষ্ণুপুরে ভোটগ্রহণ রয়েছে। সপ্তাহান্তে বাংলায় এসে সবকটি কেন্দ্রেই প্রচার করবেন প্রধানমন্ত্রী। একদিকে অমিত শাহ বাংলায় ৩০ টির বেশী আসনের টার্গেট দিয়েছেন। অন্যদিকে মোদীর লক্ষ্য ৪২-এ ৪২। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, দেশজুড়ে ৪০০ পার টার্গেট পূরণ করতে বাংলায় বিশেষ নজর রেখেছেন মোদী-শাহ।

উল্লেখ্য, গত শনিবার চতুর্থ দফার ভোটের আগে বাংলায় এসেছিলেন নরেন্দ্র মোদী। ব্যারাকপুর, হাওড়া, আরামবাগ, হুগলী- একইদিনে চারটি সভা করেছিলেন তিনি। একসপ্তাহের মধ্যে ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube