সন্দেশখালির প্রতিবাদী মহিলাকে ধর্ষণ ও খুনের চেষ্টা!

সন্দেশখালি আন্দোলনের সঙ্গে যুক্ত এক প্রতিবাদী মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ উঠল বুধবার । মহিলার চিৎকারে ঘটনাস্থল ছেড়ে পালায় দুষ্কৃতীরা । এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । ‌ সন্দেশখালি থানায় দায়ের করা হয় অভিযোগ । এদিন সন্দেশখালির নির্যাতিতাকে ডাকা হয় থানায় । পরে আদালতে গোপন জবানবন্দির জন্য তাঁকে পাঠানো হয় বসিরহাট মহাকুম আদালতে ।

ফের শিরোনামে উঠে এল সন্দেশখালি । বুধবার দুপুরে সন্দেশখালি এসেছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেয়াল । তাঁর কাছে সন্দেশখালির তৃণমূল নেতা দিলীপ মল্লিক-সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে ওই মহিলা অভিযোগ জানিয়েছিলেন বলে খবর ।

এরপর অভিযোগ ওঠে, এদিন রাতে ওই মহিলাকে ৩ জন দুষ্কৃতীরা বাড়ি থেকে তুলে নিয়ে যায়‌ । মুখ বেঁধে তাঁকে পুকুরের পাড়ে খুন করার চক্রান্ত করে । ওই মহিলা চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন । দুষ্কৃতীরা তখন এলাকা ছেড়ে চম্পট দেয় । রাতেই ওই মহিলার কাছে যান বিজেপি প্রার্থী রেখা পাত্র ।

ওই মহিলার আরও অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে তৃণমূলে নেতা কর্মীদের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার করার জন্য চাপ দেয় ।এরপরই বিজেপি নেতৃত্ব অভিযোগকারিণী মহিলাকে সঙ্গে নিয়ে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করে ।

বৃহস্পতিবার নির্যাতিতা মহিলাকে সন্দেশখালি থানায় ডাকা হয় । তিনি ধর্ষণের চেষ্টার লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায় । সেই মতো এদিন ওই মহিলাকে সন্দেশখালি থানায় ডেকে পাঠানো হয় । তার বয়ান রেকর্ড করা হয়েছে বলে খবর । থানা থেকে তাঁর গোপন জবানবন্দি নেওয়ার জন্য ১৬৪ করে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয় তাঁকে ।

সন্দেশখালি মাঝের পাড়ার বাসিন্দা ওই মহিলা‌ লিখিত অভিযোগে দুই তৃণমূল নেতার নাম উল্লেখ করেছেন । তাকে ধর্ষণের চেষ্টা ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে থানায় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube