রাখির অসুস্থতা ‘লোক দেখানো’! প্রাক্তন স্ত্রীকে নিয়ে বিস্ফোরক আদিল

গত কয়েকদিন ধরেই অসুস্থ রাখি সাওয়ান্ত। হাসপাতালের বিছানায় শয্যাশায়ী, হাতে চ্যানেল করা, এমন বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রাখির অনুরাগী ও নেটিজেনদের অনেকেই দ্রুত আরোগ্য কামনা করছেন। এরইমধ্যে প্রাক্তন স্ত্রীকে নিয়ে বিস্ফোরক আদিল দুরানি। এনিয়ে ফের শুরু হয়েছে চর্চা।

রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) ও পেশায় ব্যবসায়ী-অভিনেতা আদিল দুরানির (Adil Durrani) সম্পর্ক কারও অজানা নয়। গত বছর দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সংসার বাঁধতে রাখি মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই সংসার টেকাতে পারেননি। একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন। রাখির অভিযোগের ভিত্তিতে বেশ কিছুদিন জেলেও থাকতে হয়েছে আদিলকে। বর্তমানে প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী সোমি খানের সঙ্গে বিবাহিত সম্পর্কে রয়েছেন তিনি। তাও বারেবারে রাখি সংক্রান্ত বিতর্কে জড়িয়ে পড়েন আদিল।

রাখির প্রাক্তন স্বামী রীতেশ দাবি করেছেন, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাখি। প্রথমে মনে করা হয়েছিল হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে পরবর্তীতে চিকিৎসকেরা ওঁর (রাখি) জরায়ুতে টিউমার পেয়েছেন। এমনকি ক্যানসারের সম্ভাবনার কথাও জানিয়েছেন চিকিৎসকেরা।‘ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও করে আদিল পাল্টা দাবি করেন, গ্রেফতারির হাত থেকে বাঁচতেই ছলনার আশ্রয় নিয়েছেন রাখি। তিনি বলেন, ‘এক বছর আগে রাখির মেডিক্যাল টেস্ট করা হয়েছিল। উনি একেবারে সুস্থ ছিলেন। আদালতের তারিখ এগিয়ে আসছে। যদি কোনও পাবলিসিটি স্টান্ট হয়ে থাকে তাহলে আদালত, সাধারণ মানুষ দেখছে। তবে আপনি যদি সত্যি অসুস্থ হয়ে থাকেন তাহলে আমি মন থেকে আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। কী হয়েছে আমি জানি না। আপাতত আমি ডাক্তারের রিপোর্টের অপেক্ষা করছি।‘

উল্লেখ্য, আদিলের অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্ট পর্যন্ত জল গড়ায়। শীর্ষ আদালত চার সপ্তাহের মধ্যে রাখি সাওয়ান্তকে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়। এনিয়ে আদিল জানিয়েছিলেন, রাখি আত্মসমর্পণ না করলে জামিনের শুনানি হবে না। ততদিন তিনি জামিনও পাবেন না। সত্য পথে থাকলে সংবিধানে ছেলেরাও সুবিচার পায় বলে দাবি করেছিলেন রাখির প্রাক্তন স্বামী।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube