‘ওল্ড ইজ অলওয়েজ গোল্ড’ । এই প্রবাদটা যেন দক্ষিণি সিনেমার ক্ষেত্রে ভীষণ ভাবে কাজ করে । কেন ? রজনীকান্ত, কমল হাসান, মোহনলাল তো বটেই । এমনকি চিরঞ্জিভি, মাধভন, নাগার্জুনা, শিভা রাজকুমারের মত তারকার ছবি আজও বক্স অফিসে সমান ভাবে সফল । যেমনটা আল্লু আর্জুন, পৃথ্বিরাজ সুকুমারণ, উন্নি মুকুন্দনের ছবি । তালিকায় আরও একজন আছেন যাঁর কাছে বয়স যেন কোনও বাধাই নয় ।

কথায় বলে, তাঁর নামেই নাকি সিনেমা চলে । বক্স অফিসও সেই কথাই বলে । বিগত কয়েক বছর ধরে তাঁর নামের পাশে হিট ছবির সংখ্যাও কম নয় । এক কথায় বলতে গেলে, যে ছবিতেই মাম্মুট্টি, সেই ছবিই বাণিজ্যিক ভাবে দুর্দান্ত সফল । যেমন ২০২২ সালের কথাই ধরা যাক । সেবছর এসেছিল ভীষ্ম পরভম, রোচাচ এবং সিবিআই ফাইভ । মালায়ালাম মেগাস্টার অভিনিত তিনটি সিনেমাই সুপার হিট ।

পরের বছর কাঠাল – দ্য কোর এবং কান্নুর স্কোয়াড, দুটো সিনেমাই ভীষণ ভাবে প্রশংসিত হয় । কান্নুর স্কোয়াড তো হিন্দিতে রিমেক করার তোরজোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে । আর চলতি বছর তাঁর ব্রমহয়ুগম তো সবাইকে অবাক করে দিয়েছে । পুরো সিনেমাটাই শুট করা হয়েছে ব্ল্যাক অ্যান্ড ওয়াইটে ।
এবছর মাম্মুট্টির আরও তিনটি ছবি মুক্তি পাচ্ছে । যার মধ্যে একটি হল টারবো । ভীষ্ম পরভম সিনেমায় পুরোপুরি অ্যাকশন স্টার রূপে ধরা দিয়েছিলেন মালায়ালাম মেগাস্টার । তারপর বিভিন্ন সিনেমায় বিভিন্ন ধরনের চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল । তবে টারবো সিনেমাতে আবার সেই অ্যাকশন স্টার ইমেজে ফিরলেন মাম্মুট্টি ।
গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম টারবো জোসে । তিনি পেশায় একজন জিপ চালক । তার বাড়ি ইডুক্কিতে । একটি গণ্ডগোলে জড়িয়ে পড়ায়, তিনি চেন্নাইয়ে চলে যেতে বাধ্য হন । সেখানে গিয়ে আবার ইন্দুলেখা নামক একটি মহিলা ও তার ভাই জেরির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন । তারপর ? ভেট্রিভেল শাম্মুগম নামে এক বিজনেস টাইকুনের সান্নিধ্যে এলে, বদলে যায় টার্বোর জীবন । ঘটতে থাকে একের পর এক ঘটনা ।

২০২৩ সালের চব্বিশে অক্টোবর এই ছবির ঘোষণা করেন প্রযোজক মাম্মুট্টি । কোয়েম্বাতুরে তাঁর প্রযোজনা সংস্থা মাম্মুট্টি কম্পানির ব্যানারে তৈরি হয়েছে এই সিনেমা । ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি শেষ হয় শুটিং । তারপর পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে, চলতি মাসের ২৩ তারিখ মুক্তি পাচ্ছে টার্বো । মেগাস্টার মাম্মুট্টি ছাড়াও, এই সিনেমায় অভিনয় করছেন সিদ্দিকি, অঞ্জনা জয়প্রকাশ, জনপ্রিয় কান্নাডা অভিনেতা রাজ বি শেট্টি, তেলুগু সিনেমার পরিচিত মুখ সুনিল ভার্মা । প্রসঙ্গত, এটাই তাঁর প্রথম মালায়ালাম সিনেমা ।ল টার্বোর পরিচালক এবি আব্রাহাম ওরফে ভিসাখ । সঙ্গীত পরিচালক ক্রিস্টো জেভিয়ার ।

এছাড়াও ২০২৪ সালে মাম্মুট্টির আরও দু’টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে । যার মধ্যে একটি হল বাজুকা । এই ছবিতেই প্রথম গৌথম ভাসুদেভ মেননের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে মাম্মুট্টিকে । আপাতত ২৩ মার্চের অপেক্ষায় আমরাও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

