শহরজুড়ে আয়কর হানা! উদ্ধার নগদ ১ কোটি টাকা!

ভোটের আগে কলকাতা থেকে উদ্ধার হল ১ কোটি টাকা । বৃহস্পতিবার শহরজুড়ে ১০টি জায়গায় চলল আয়কর বিভাগের তল্লাশি । কলকাতার ৩ হোর্ডিং ব্যবসায়ীর অফিসে হানা দিয়ে উদ্ধার করা হল বিপুল নগদ টাকা । দু’টি অফিস থেকেই উদ্ধার ১ কোটি টাকা ।

ভোটের আগে কলকাতা থেকে উদ্ধার হল ১ কোটি টাকা । সূত্রের খবর, কলকাতার ৩ হোর্ডিং ব্যবসায়ীর অফিসে হানা দিয়েছেন আয়কর বিভাগের আধিকারিকরা । এসপ্ল্যানেডের একটি অফিস থেকে ৫০ লক্ষ টাকা এবং অন্য একটি জায়গা থেকে আরও ৫০ লক্ষ নগদ টাকা উদ্ধার হয়েছে বলে খবর ।

বৃহস্পতিবার একযোগে কলকাতা শহরের আলিপুর, আনন্দপুর, এসপ্ল্যানেড, কুমোরটুলি সহ ১০টি জায়গায় তল্লাশি অভিযান চালায় আয়কর দফতর । কলকাতার ৩ হোর্ডিং ব্যবসায়ীর অফিসে হানা দিয়ে এসপ্ল্যানেডের একটি অফিস থেকে ৫০ লক্ষ টাকা এবং অন্য একটি জায়গা থেকে আরও ৫০ লক্ষ নগদ টাকা উদ্ধার করা হয়েছে ।

পাশাপাশি ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালী সাহার শোভাবাজারের বাড়ি লাগোয়া এক বিজ্ঞাপনী সংস্থার অফিসেও তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে । সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন আয়কর বিভাগের আধিকারিকরা । ১৩এ, মদনমোহন তলা স্ট্রিটে মিতালী সাহার বাড়ি এবং সেই বাড়ির একতলায় একটি বিজ্ঞাপনী সংস্থার অফিস রয়েছে । এটি মিতালী দেবীর পারিবারিক ব্যবসা বলেই সূত্র মারফত জানা গিয়েছে ।

উল্লেখ্য, যে ১০টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়, তারা প্রত্যেকেই হোর্ডিং ব্যবসার সঙ্গে যুক্ত বলেই সূত্রের খবর । কলকাতায় ভোটের আগে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube