পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে বিজেপি নেতার মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য । মন্তেশ্বর ১৬৮ নম্বর বুথের বিজেপি বুথ এজেন্ট অভিজিৎ রায়ের অস্বাভাবিক মৃত্যু প্রকাশ্যে আসে । খুনের অভিযোগ তুলে মন্তেশ্বর থানায় বিজেপি সমর্থকরা বিক্ষোভ শুরু করেন ।
মন্তেশ্বরে জামরা অঞ্চলের সেলিয়া গ্রামে বিজেপি বুথ এজেন্টকে মেরে ঝুঁলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে । এই ঘটনায় অভিযোগে তির ওঠে শাসক দলের দিকে । বিজেপির অভিযোগ, ভোটের আগের দিন মৃত বিজেপি কর্মী অভিজিৎ রায়কে হুমকি দেওয়া হয় ।ভোটের পর এলাকায় বিজেপি জিতেছে তা বুঝতে পেরেই পরিকল্পনা করেই বুধবার রাত্রে বাড়ির পাশে একটি গোয়াল ঘরে চালে তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয় বলে দাবি ওঠে ।
অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা । ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মন্তেশ্বর থানার সামনে বিক্ষোভ দেখানো হয় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

