মুর্শিদাবাদ: নিখোঁজ হওয়ার ৭ দিন পর ফিডার ক্যানাল থেকে উদ্ধার হল এক ছাত্রের মৃতদেহ । বুধবার দুপুরে মুর্শিদাবাদ জেলার ফরাক্কার এনটিপিসি ২ নম্বর গেটের সামনে ফিডার ক্যানাল থেকে উদ্ধার হয় তাঁর দেহ । পুলিশ সুত্রে জানা যায় মৃত ছাত্রের নাম জীৎ রায় মালাকার । তাঁর বাড়ি ফরাক্কা ব্যারেজ আবাসনে ।
পরিবার সুত্রে জানা যায়, গত ৮ই মে বুধবার বিকেলে বন্ধুদের সাথে খেলতে যাবে বলে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় সে, তারপর আর বাড়ি ফেরেনি । অনেক খোঁজাখুঁজি করার পর পরিবারের লোকজন কোথাও কোন সন্ধান না পেয়ে ফরাক্কা থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন ।
ফরাক্কা থানার পুলিশ ছাত্রের নিখোঁজ অভিযোগ পেয়েই তদন্তে নেমে ফরাক্কা শেওড়া তলা ফিডার ক্যানেলের পাশে থেকে ছাত্রের সাইকেল উদ্ধার করে বলে জানা যায় । তারপর আজ দুপুরে নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ । সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

