দিনে দুপুরে হাওড়া স্টেশন চত্বর এলাকায় এক মহিলাকে ছুরি মেরে খুন করা হল । বুধবারের এই ঘটনায় এলাকায় ছড়াল ব্যাপক চাঞ্চল্য । আহত ওই মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে । প্রকাশ্যে রাস্তার মধ্যে পেটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক মহিলাকে নৃশংস ভাবে খুন করা হল হাওড়ায়। বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ এই ঘটনা ঘটেছে হাওড়া স্টেশনের নতুন প্ল্যাটফর্মের বাইরে জলের ট্যাঙ্কের কাছে ।
পুলিশসূত্রে জানা গিয়েছে , মৃতার নাম সোনালী বিশ্বাস। তাঁর মহিলার বয়স হয়েছিল ২৯ বছর । তাঁর স্বামীর নাম পিঙ্কু বিশ্বাস । তাঁদের বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগরে । পুলিশ সূত্রে আরও জানা যায়, খুনের অভিযোগে পুলিশ মঙ্গেশ যাদব নামে মহারাষ্ট্রের বাসিন্দা এক ব্যক্তিকে গোলাবাড়ি থানার পুলিশ গ্রেফতার করেছে । পাশাপাশি খবর মেলে, সোনালীর সঙ্গে মঙ্গেশের বিবাহ বর্হিভূত সর্ম্পক ছিল । এমনমকি ওই মহিলা কয়েক দফায় মোট প্রায় ২০ লক্ষ টাকা মঙ্গেশের থেকে নিয়েছিলেন বলে অভিযোগ ওঠে । সেই সঙ্গে মঙ্গেশকে বিয়ের প্রতিশ্রুতিও নাকি দেওয়া হয়েছিল বলে দাবি ওঠে ।
সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, বেশ কয়েকবছর যাবত ঠাকুরনগরের ওই দম্পতি সপরিবারে মুম্বাইয়ে বসবাস করতেন । সেখানে একটি হোটেলে কর্মরত অবস্থায় থাকাকালীন সেই হোটেলের কর্মী মঙ্গেশের সঙ্গে সোনালীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । সেই সম্পর্ক পরবর্তীতে আরও গভীর হয় । ঘনিষ্ঠতার কারণে সম্প্রতি মঙ্গেশ পরিবারের সঙ্গে একসাথে নবদ্বীপ ঘুরতেও গিয়েছিল বলে সূত্রে খবর । বুধবার মঙ্গেশ মুম্বাই ফিরে যাওয়ার জন্য হাওড়া স্টেশনে পৌঁছয় বিশ্বাস পরিবারের সঙ্গে । স্বামী পিঙ্কু ও দুই সন্তান সহ সপরিবারে মঙ্গেশকে হাওড়া স্টেশনে ছাড়তে আসেন সোনালীও । পিঙ্কুর দাবি, সেখানে পৌছানোর পর হাওড়া স্টেশনের বাইরে মঙ্গেশ পিঙ্কুকে ওষুধ কিনতে পাঠায় । এবং সেই ফাঁকে মঙ্গেশ এই ঘটনা ঘটায় বলে জনা যাচ্ছে।
স্থানীয়দের তৎপরতায় মঙ্গেশ ধরা পড়ে । গোলাবাড়ি থানার পুলিশ তাকে আটক করে নিয়ে যায় । জখম সোনালীকে হাওড়া হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য । পরবর্তীতে সেখানে তাঁর মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা যায় ।
এই ঘটনার পর পুলিশ একটি খুনের মামলা রুজু করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে ।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে না রাখা, নাকি মোটা অংকের হাতানো টাকা না ফেরত পাওয়ায় এই ঘটনা ঘটল, নাকি এর পেছনে অন্য আর কোন কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

