সোমবার গভীর রাতে মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানা এলাকার মুস্তফাপুর গ্রামে । গতকাল গভীর রাতে ডাকাতির এই ঘটনাটি ঘটে ।
এ যেন ফিল্মি কায়দায় ডাকাতি । মুখে কালো কাপড় বাঁধা একদল দুষ্কৃতকারী বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে রেখে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ওঠে । একই সঙ্গে জানা যায় বাড়ির সদস্যদের ইলেকট্রিক শক দেয় দুষ্কৃতীরা । এরপরই বাসিন্দাদের মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠপাট চালায় তারা । পাশাপাশি একজন গর্ভবতী মহিলাকেও মারধর করআর অভিযোগ ওঠে ।
প্রায় অন্তত দু’ঘণ্টা থেকে তিন ঘন্টা ধরে এই তাণ্ডব চালায় ডাকাতের দল । ঘটনায় গুরুতর আহত দু’জনকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে । নগদ ৩০ হাজার টাকা ও ১৫ লক্ষ টাকার সোনার গয়না সহ বিভিন্ন সামগ্রী লুঠ করা হয়েছে বলে অভিযোগ ওঠে ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পটাশপুর থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা । ভোটের মুখে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি ও মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পটাশপুর এলাকায় । আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজনও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

