রাতভর পাহারায় সন্দেশখালির মহিলারা!

সোমবারের পর মঙ্গলবারেও উত্তপ্ত হয়ে রইল সন্দেশখালির বেড়মজুর এলাকা । বেড়মজুরের বটতলা এলাকায় ঝাঁটা, লাঠি হাতে গ্রাম পাহারা দেন মহিলারা । তাঁদের দাবি এলাকায় কোন তৃণমূলের নেতা ও পুলিশ কর্মীদের ঢুকতে দেবেন না তাঁর । বুধবার সেখানে থমথমে পরিবেশ চোখে পড়ল ।

তাঁদের অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা আর পুলিশ এলাকায় ঢুকে অত্যাচার চালাচ্ছে । তাই, তাঁদের আর কোন ভাবে গ্রামে ঢুকতে দিতে চান না তাঁরা । এমনটাই দাবি নিয়ে সোমবারের পর মঙ্গলবারেও বটতলা এলাকায় মহিলারা গ্রাম পাহারা দিয়েছন । গ্রামের মহিলারা পালা করে করে সারা রাত ধরে পাহারা প্রক্রিয়া চালিয়ে গিয়েছেন ।

বুধবার সকাল থেকে থমথমে সন্দেশখালির বেড়মজুর । উত্তপ্ত পরিস্থিতির পর রাস্তায় লোকজনের তেমন দেখা নেই বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে । একই সঙ্গে জানা যায় সেখানে যানবাহনও অনেক কম । তবে গ্রামে চালানো হয় পুলিশি টহল‌ ।

অন্যদিকে জানা যায়, সন্দেশখালির বেড়মজুর গ্রামে বিজেপি প্রার্থী রেখা পাত্র, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন । সন্দেশখালির বেড়মজুরে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আন্দোলনকারী গীতা বরের পরিবারের সঙ্গে কথা বললেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সেই সঙ্গে তিনি কথা বলেছেন যে মহিলারা রাত জেগে গ্রাম পাহারার ব্যবস্থা করেছেন তাঁদের সঙ্গেও । ‌বিজেপি প্রার্থী রেখা বলেছেন সন্দেশখালির প্রতিবাদ আন্দোলন চলবে । তিনি এদিন আরও বলেন, ‘পুলিশ তৃণমূলের দুষ্কৃতীদের ধরতে না পারলে লিখিতভাবে জানিয়ে দিক । আমরা হাইকোর্টে যাব । অন্য ব্যবস্থা নেব’।

প্রসঙ্গত, রবিবার বিকেলে সন্দেশখালি থানার সামনে বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন । সেখানেই বিজেপি কর্মীর সঙ্গে তৃণমূল কর্মীদের অশান্তি শুরু হয় । যার জেরে শাসক ও বিরোধী দল থানায় অভিযোগ দায়ের করে । এরপর পুলিশের পক্ষ থেকে বিজেপির চার কর্মীকে আটক করা হয় বলে দাবি ওঠে । এই ঘটনা নিয়ে বিক্ষোভ ছড়ায় গ্রামে । গ্রামদের বাসিন্দাদের দাবি অন্য পক্ষের অভিজু৭ক্তদের আটক করতে হবে পুলিশের কারণ অভিযোগ দু’ পক্ষেরই তরফ থেকে দায়ের করা হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube