অল্প বৃষ্টিতেই বজ্রাঘাত । আর সেই বজ্রাঘাতেই মৃত্যু হল এক চাষীর । মঙ্গলবার বাজ পড়ে মৃত্যু ঘটল এক চাষীর । মুর্শিদাবাদের সুতির মহিশাইল গ্রামের ঘটনা । পুলিশ জানিয়েছে মৃত চাষীর নাম তাজেল সেখ, তাঁর বয়স হয়েছিল ৫১ বছর । তাঁর বাড়ি মহিশাইল গ্রামে ।
জানা গিয়েছে, এদিন বিকাল নাগাদ হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয় । সেই সময় মহিশাইল মাঠে শশার জমিতে শশা তুলতে যান ওই ব্যক্তি । তাঁর সঙ্গে ছিলেন তাঁর দুই নাতি । সূত্রের দাবি, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে দুই নাতিকে সাথে করে বাড়ির দিকে রওনা দেন তিনি । হঠাৎ বৃষ্টির সাথে সাথে বাজ পড়ে। বাজ পড়েই ঘটনাস্থলে গুরুতর জখম হন তিনি ।
পরবর্তীতে, পরিবার পরিজনরা তড়িঘড়ি তাঁকে মহিশাইল ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন । খবর পেয়ে ঘটনা স্থলে পৌছয় সুতি থানার পুলিশ এবং দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

