অব্যাহত পথ দুর্ঘটনা! মৃত ২

দত্তপুকুর ১ নম্বর রেলগেট এলাকায় লরি উল্টে গিয়ে মৃত্যু হল দু’জন ব্যক্তির । শনিবারের এই ঘটনায় আহত হন আরও একজন । স্থানীয়দের অভিযোগ ওভারলোডিংয়ের জন্যই এই দুর্ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শীদের মতে, এই দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হন । প্রত্যেকেই আশঙ্কাজনক অবস্থায় ছিলেন বলে দাবি স্থানীয়দের । তিনজনকেই উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন ।

যে তিনজনকে উদ্ধার করা হয় তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক ছিল বলে স্থানীয় সূত্রে খবর । হাসপাতালে সূত্রে জানা যায়, গুরুতর আহত তিনজন ব্যক্তির মধ্যে দু’জনের হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু হয় । পাশাপাশি জানা যায়, জেসিবি দিয়ে লরিটিকে তোলা হয় । রাতেই লরিটিকে উদ্ধার করে দত্তপুকুর ১ নম্বর রেলগেট এলাকার যান চলাচল স্বাভাবিক করা হয় ।

ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী । একই সাথে যান চলাচল স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে উপস্থিত করা হয় সিভিক ভলান্টিয়ারও । দাবি করা হয় রাস্তার পাশে মাটি বসে গিয়ে এই বিপত্তি ঘটে । যদিও স্থানীয়দের অভিযোগ ওভারলোডিং এর জন্যই এই দুর্ঘটনা । তাঁরা আরও জানান, এর আগেও এই এলাকাতে এমন দুর্ঘটনার সাক্ষী হতে হয়েছে এলাকার মানুষকে । ওভারলোডিং এর ব্যাপারে পুলিশ প্রশাসনকে আরও কঠোর ভূমিকা নেওয়ার আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube