অর্জুন সিংকে প্রধানমন্ত্রীর চিঠি! ভোটের আগে কী বার্তা পেলেন বিজেপি প্রার্থী?

ভোটের আগে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে উদ্দেশ্য করে চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । নির্বাচনী আবহে প্রার্থীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর এই চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ । জানা গিয়েছে চিঠিতে বিভ্রান্তি থেকে জনগণকে দূরে রাখার নির্দেশ দেন নরেন্দ্র মোদী । একই সঙ্গে তাঁকে ব্লকে জেতার প্রস্তুতি নিতেও বললেন মোদী ।

সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্র, কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোনের পর ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । অর্জুন সিংয়ের কেন্দ্রে ভোটের আগেই তাঁকে চিঠি লিখে প্রধানমন্ত্রী জানিয়েছেন ব্যারাকপুর এলাকায় শিল্প, আর্থ- সামাজিক ক্ষেত্রে যে অগ্রগতি হ্যচ্ছে তা প্রশংসনীয় । একই সঙ্গে ব্যারাকপুরের মানুশে পাশে থেকে প্রার্থীকে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী । প্রতিটি ব্লকে জেতার জন্য, তাঁকে কাজ করে প্রস্তুতি নেওয়ার পরামর্শও দেন প্রধানমন্ত্রী ।

এর পাশাপাশি প্রধানমন্ত্রী জানান, ইন্ডি যত যেভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে তার থেকে মানুষকে মুক্ত করে সঠিক পথে চালনার দায়িত্ব নিয়ে বিজেপিকে জয়যুক্ত করার কথা চিঠিতে উল্লেখ করেন নরেন্দ্র মোদী । আগামী ২০ মে ব্যারাকপুরে রয়েছে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ । তার আগে প্রধানমন্ত্রীর এই চিঠি রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্ব রাখছে বলে মনে করা হচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube