প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ! নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল !

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ তুলে দিল্লির নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস । মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দুই প্রতিনিধি এদিন নির্বাচন সদনে যান ।

অভিযোগ তোলা হয়, বিভিন্ন জায়গায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন নরেন্দ্র মোদী। শুধু তাই নয় বারবার নির্বাচন কমিশনের কাছে নরেন্দ্র মোদীকে নিয়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করার পরেও নীরব দর্শকের ভূমিকায় রয়েছে নির্বাচন কমিশন । এমনটাই অভিযোগ ঘাসফুল শিবিরের ।

মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাংসদ সাগরিকা ঘোষ ও সাকেত গোখলে নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার রাজিব কুমারের সঙ্গে দেখা করেন । প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডেপুটেশন জমা দেন তাঁরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube