আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । তাই গত কয়েক দিনের বৃষ্টির ফলে যে সাময়িক স্বস্তি মিলেছিল, তাও ধীরে ধীরে উধাও হবে বলে খবর । আজ বুধবার প্রধানত শুষ্কই থাকবে বেশিরভাগ জেলা ।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) প্রবেশ করবে ১৯ মে রবিবার । এমনটাই পূর্বানুমান আলিপুর আবহাওয়া দফতরের । ২২ মে নির্ধারিত সময়ের তিনদিন আগেই বর্ষার প্রবেশ হবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে । ২০ মে দক্ষিণ আন্দামান সাগরে একটি সিস্টেম তৈরি হবে, যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে । যদিও এই সম্ভাবনা খুবই কম বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর ।
তাপমাত্রা ক্রমশ বাড়বে উপকূলবর্তী এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে । সেই সঙ্গে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে আগামী উইকেন্ডে । সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলেও জানাচ্ছে হাওয়া অফিস । আজ এবং আগামীকাল কয়েকটি জেলার কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি ওপরের এই ৫ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । গরম এবং অস্বস্তি বজায় থাকবে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ।
আগামী ৪-৫ দিন রাজ্যের সব জেলাতেই তাপমাত্রার পারদ চড়বে । ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে শনিবারের মধ্যে । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে । পশ্চিমের কিছু জেলায় ৪০ ডিগ্রি বা তার ওপরে উঠতে পারে পারদ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

