বৈশাখের দাবদাহের ভয়ঙ্কর রূপ দেখেছে বঙ্গবাসী। গত কয়েকদিনে বৃষ্টির জেরে স্বস্তি ফিরেছে। তবে এবার ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। যদিও এখনই তাপপ্রবাহের সতর্কতা নেই। এখন বর্ষার অপেক্ষায় সাধারণ মানুষ। এরইমধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানাল আবহাওয়া দফতর। চলতি মাসের শেষেই সর্বশক্তি নিয়ে আছড়ে পড়তে পারে নতুন ঘূর্ণিঝড় ‘রেমাল’। আমফান, আয়লা, ফণীর থেকেও কি ভয়ঙ্কর তাণ্ডব করতে পারে এই ‘রেমাল’?

আবহাওয়া দফতর (Weather Department) সূত্রে খবর, এখনও ‘রেমাল’-এর গতিবিধি নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি তবে মনে করা হচ্ছে চলতি মাসের শেষেই এটি আছড়ে পড়তে পারে। ২০ মে থেকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আগামী ২৪ মে সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোতে শুরু করবে। ২৫ মে সন্ধ্যের পর সেটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে প্রবেশ করবে। এরাজ্যের জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বলেই খবর।

দেখা গিয়েছে, বছরের এই সময়টাতেই ঘূর্ণিঝড়ের (Cyclone) কোপে পড়ে বাংলা। আয়লা, আমফানের মত বিধ্বংসী ঘূর্ণিঝড় মে মাসেই স্থলভাগে আছড়ে পড়েছে। ২০০৯ সালের ২৫ মে সর্বোচ্চ গতিবেগ ১২০ কিমি বেগে সুন্দরবনে তাণ্ডব চালিয়েছিল ‘আয়লা’। প্রাণ হারিয়েছিলেন শতাধিক নিরীহ মানুষ। ক্ষতির অঙ্কও ছিল বিশাল। ২০১৯ সালের মে মাসেই ছোবল দিয়েছিল ‘ফণী’, যার সর্বোচ্চ গতিবেগ ছিল ১৭৫ কিমি। ২০২০ সালের মে মাসে বাংলার উপকূলে আছড়ে পড়ে ‘আমফান’। এর প্রকোপে মৃত্যু হয় কমপক্ষে ৮০ জনের। ২০২১ সালের ২৬ মে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ‘ইয়াস’। এবার মে মাসেই আতঙ্ক বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘রিমেল’। এই ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

