জোর করে সাদা কাগজে সই করিয়ে, তাতে ধর্ষণের অভিযোগ লিখে থানায় জমা দেওয়ার অভিযোগে সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি আদালতে আত্মসমর্পণ করলেন মঙ্গলবার ।
পিয়ালি বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়া সঙ্গী হিসেবে পরিচিত । পাশাপাশি তিনি সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ । দিন কয়েক আগে সন্দেশখালি পাত্রপাড়ার বাসিন্দা এক মহিলা থানায় পিয়ালির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । তাতে তিনি লেখেন, পিয়ালি দাস তাঁকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলেন ।
পরবর্তীতে সেই সাদা কাগজে ধর্ষণের অভিযোগ লিখে পিয়ালি থানায় জমা দিয়েছিলেন বলেও অভিযোগ ওঠে । ওই মহিলা থানায় পিয়ালির নামে অভিযোগ দায়ের করতেই পুলিশ তাঁর বাড়িতে থানায় হাজিরার নোটিশ দিয়ে আসে । কিন্তু তিনি থানায় দেখা করেননি বলে দাবি ওঠে । মঙ্গলবার দুপুরে পিয়ালী বসিরহাট মহকুমা আদালতে আত্মসমর্পণ করেছেন । আদালত তাঁকে ২২ মে পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

