‘কলার ধরে টাকা আদায় করুন’, চাকরি বিক্রি নিয়ে হুংকার সুকান্ত মজুমদারের

তৃণমূলকে আক্রমণ করে শাসক দলের কর্মীদের কলার ধরে টাকা আদায়ের করা নিদান দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। এনিয়ে কী প্রতিক্রিয়া শাসক দলের?

সোমবার সন্ধ্যায় বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-এর সমর্থনে পথসভা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘টাকা দিয়ে পাওয়া চাকরি বেশিদিন বাঁচানো যাবে না। এখনই সুযোগ। তৃণমূল নেতাদের বাড়ি গিয়ে কলার ধরে টাকা আদায় করুন। একা না পারলে বিজেপিকে সঙ্গে নিয়ে যান।’ সুকান্ত মজুমদারের দাবি, ‘বিজেপি ঝাণ্ডা এবং ডাণ্ডা নিয়ে গিয়ে সব টাকা উদ্ধার করে আনবে।’

এখানেই বক্তব্য থামাননি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি আরও বলেন, ‘বেকার ছেলেদের অনেকে জমি বিক্রি করে তৃণমূলের নেতাদের চাকরি দিয়েছে। এখন চাকরি গেলে কী করবে? টাকা তো আদায় করে দিতে হবে।‘ দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানায় এনে বলেন, জনগণের টাকা এখন যে খাচ্ছে খেতে দিন। পড়ে বাইরে দড়ি দিয়ে উল্টো করে টাঙিয়ে রাখতে হবে। তাহলে জনগণের টাকা বমি হয়ে বের হয়ে যাবে।

পুলিশকেও হুঁশিয়ারি দিতে ছাড়লেন না বিজেপির রাজ্য সভাপতি। তাঁর কথায়, ‘এবার ৩০ আসন পেলে এক বছরের মধ্যে নবান্নে (Nabanna) বিজেপির সরকার বসবে। বিজেপির মুখ্যমন্ত্রী আসবে। হামলা হলে ব্যবস্থা নেওয়া না হলে বিজেপি তখন ব্যবস্থা নেবে।‘ ভোট আবহে সুকান্ত মজুমদারের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও এনিয়ে এখনও তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে খবর।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube