বলিউড অভিনেত্রী ও মাণ্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত মঙ্গলবার নিজের মনোনয়ন পেশ করলেন । এদিন তাঁর সঙ্গে ছিলেন তাঁর মা আশা রানাওয়াত ও দিদি রঙ্গোলী । তাঁর পরনে ছিল আকাশী রঙের শাড়ি ও মাথায় সুসজ্জিত ছিল হিমাচলী টুপি ।

মাণ্ডির জেলাশাসকের দফতরে মনোনয়ন পেশ করতে এসে তিনি জানান, মাণ্ডির বাসিন্দাদের ভালবাসার টানে তিনি আবার নিজের বাসস্থানে ফিরে এলেন । মাণ্ডির আসন থেকে জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী বলিউড অভিনেত্রী । তিনি জানান, যেভাবে তিনি বিনোদন জগতে সফলতা অর্জন করেছেন একইভাবে তিনি রাজনৈতিক জগতেও সফলতা পাবেন ।

জীবনের প্রথম রাজনৈতিক দৌড়ে তাঁর কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী ও হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিং । মাণ্ডি কেন্দ্রে এই মুহূর্তে আসনটি ধরে রেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী প্রতিভা দেবী সিং ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

