ষষ্ঠ দফায় জঙ্গলমহলে ভোট রয়েছে। তার আগে সেখানে একটানা নির্বাচনী প্রচার করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চলতি সপ্তাহেই জঙ্গলমহলের জেলাগুলিতে যাবেন তিনি। কবে কোথায় সভা করবেন মুখ্যমন্ত্রী?
নবান্ন সূত্রে খবর, আগামী ১৬ মে অর্থাৎ বৃহস্পতিবার জঙ্গলসফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০ মে পর্যন্ত সেখানে থাকবেন। কাঁথি, খড়গপুর, মেদিনীপুরে রোড শো রয়েছে তাঁর। পাঁচ দিনে হলদিয়া, এগরা, বাঁকুড়া, পুরুলিয়া মিলিয়ে ১২ টিরও বেশী জনসভা ও রোড শো করবেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, আগামী ১৬ মে কাঁথিতে রোড শো করবেন। পরদিন অর্থাৎ ১৭ মে খড়গপুরে রোড শো কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার ও শুক্রবার তিনটি করে নির্বাচনী প্রচার করবেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, আগামী ২৫ মে ষষ্ঠ দফায় পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, মেদিনীপুর, ঘাটাল, বিষ্ণুপুর- বাংলার এই আট কেন্দ্রে নির্বাচন আছে। শাসক দলের নজরে রয়েছে জঙ্গলমহলের ভোট। এই লক্ষ্যেই এবার ‘ঝোড়ো’ সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

