সপ্তাহের শুরুতেই মধ্যবিত্তের মুখে স্বস্তির হাসি। সামান্য কমল সোনার দাম। বর্তমান সময়ে সাধারণ মানুষ কেবল পরবেন বলেই সোনা কেনেন না, বিনিয়োগের জন্যও অনেকে সোনা কিনে রাখতে পছন্দ করেন। কিন্ত যে হারে হু হু করে দাম বাড়ছিল সকলের মনেই প্রশ্ন ছিল, সোনার দর কি আদৌ কমবে। মঙ্গলবার কিছুটা পতন দেখা গেল হলুদ ধাতুর দরে। আজ কলকাতায় সোনার দাম কত?

সোমবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৬৭ হাজার ১৫০ টাকা। মঙ্গলবার সেই দাম কমে দাঁড়াল ৬৬ হাজার ৭৫০ টাকা। একদিনে ১০ গ্রাম সোনার দাম ৪০০ টাকা কমল। গতকাল ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৭৩ হাজার ২৫০ টাকা। মঙ্গলবার ১০ গ্রাম সোনার দাম ৪৩০ টাকা কমে দাঁড়িয়েছে ৭২ হাজার ৮২০ টাকা।

আজ কলকাতায় সোনার দাম কত, একনজরে জেনে নিন
২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম: ৬ হাজার ৬৭৫ টাকা
২২ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম: ৫৩ হাজার ৪০০ টাকা
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম: ৬৬ হাজার ৭৫০ টাকা
২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম: ৬ লক্ষ ৬৭ হাজার ৫০০ টাকা।

২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম: ৭ হাজার ২৮২ টাকা
২৪ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম: ৫৮ হাজার ৬০০ টাকা
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম: ৭২ হাজার ৮২০ টাকা
২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম: ৭ লক্ষ ২৮ হাজার ২০০ টাকা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

