কয়লা পাচার কাণ্ডে আবারও প্রশ্নের মুখে পড়তে হল সিবিআইকে । সুপ্রিম কোর্টের নির্দেশ মতো মঙ্গলবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করে কয়লা কাণ্ডে অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা । এরই মধ্যে এদিন সিবিআই আদালতে এই মামলায় তদন্ত করা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ।
এদিকে এদিন সওয়াল-জবাবের সময় বিচারক এই মামলার তদন্তকারী অফিসারকে প্রশ্ন করেন, তিন বছর ধরে সুপ্রিম কোর্টের রক্ষা কবচে থাকা মামলার অন্যতম মূল অভিযুক্তের বিরুদ্ধে এতদিন তাঁরা কী পদক্ষেপ নিয়েছেন? ইতিমধ্যেই আদালত সিবিআইকে নির্দেশ দিয়েছে আগামী ২১ মে চূড়ান্ত চার্জশিট জমা দিতে । একই সঙ্গে চার্জ গঠন করে ট্রায়াল শুরু করতে হবে তদন্তকারী সংস্থাকে ।
মঙ্গলবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে থেকে শর্ত সাপেক্ষে জামিন পায় কয়লা পাচার মামলার মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা । পরে তার আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় বলেন, তাঁর মক্কেলকে এদিন আদালত শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে । ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে । এছাড়াও বলা হয়েছে, পুরুলিয়ার ভামুড়িয়া যা নিতুরিয়া থানার থানা এলাকার বাইরে যেতে পারবেন না তিনি । এছাড়াও সিবিআই ও আদালতকে সবরকম সহযোগিতা করতে হবে লালাকে । এই মামলায় এবার নতুন কী তথ্য বেরিয়ে আসে তার দিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

