কয়লাকাণ্ডে অভিযুক্ত অনুপ মাজিকে মঙ্গলবার শর্ত সাপেক্ষে জামিন দিল সিবিআই আদালত । আজই সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন তিনি । তাঁর পক্ষে জামিনের আবেদনও করা হয় ।
কয়লা কান্ডে অভিযুক্ত সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচপ্রাপ্ত অনুপ মাজি ওরফে লালা র রক্ষা কবচে র মেয়াদ শেষ । তাই মঙ্গলবার সকালে আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন তিনি । কয়লা পাচার কাণ্ডে বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করে হাজিরা দিলেন লালা । সিবিআই মামলায় সুপ্রিম কোর্টের রক্ষা কবচ বহাল।
অনুপ মাঝির আইনিজীবী অভিষেক মুখোপাধ্যায় তাঁর জামিনের আবেদন করেন । সিবিআইয়ের আইনিজীবী অনুপ মাঝি ওরফে লালার জামিনের বিরোধিতা করেন এদিন । বিচারক সব শুনে ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেন লালাকে ।
পাশাপাশি তাঁর জামিনের জন্য কিছু শর্ত দেন বিচারক । লালাকে তাঁর পুরুলিয়ার বাড়িতেই থাকতে হবে বলে জানানো হয় । এমনকি ওই অঞ্চলের বাইরে যেতে গেলেও তাঁকে আদালতে আবেদন করতে হবে বলে জানানো হয় । আবেদনের প্রেক্ষিতে নির্দেশ নিয়ে তিনি এলাকা ছাড়তে পারবেন বলে জানিয়ে দেয় আদালত । একই সঙ্গে প্রত্যেক তলবে তাঁকে আদালতে হাজিরা দিতে হবে বলেও জানানো হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

