লোকসভা নির্বাচনের আগের দিন সকালেই বোমা উদ্ধার করা হল নদিয়ার কৃষ্ণগঞ্জে । রবিবার ভাজনঘাট টঙ্গী পঞ্চায়েতের বিজেপি সদস্যের বাড়ির পাশে এই বোমা উদ্ধার হও্বার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় ।
রবিবারের এই ঘটনায় জানা যায়, বিজেপি সদস্য দিবাকর রায়ের বাড়ির পাশেই একটি জঙ্গলে বোমা দেখতে পান তাঁর বাড়ির সদস্যরা । আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন তাঁরা । স্থানীয় সূত্রে খবর এদিন একটি বস্তার মধ্যে বেশ কয়েকটি বোমা এবং একটি ফেন্সিডিল রাখা দেখতে পাওয়া যায় ।
এই ঘটনা নিয়ে বিজেপি সদস্য দিবাকর রায়ের দাবি মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে তৃণমূলের দুষ্কৃতীরা এই বোমা রেখে গিয়েছে । আগামীকাল রয়েছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ, তাই ভয়ের পরিবেশ সৃষ্টি করার জন্যই এই ঘটনা ঘটানোর অভিযোগ তোলা হয় । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ।
ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । বোমাগুলিকে উদ্ধার করে নিয়ে যায় তাঁরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

