ফের বিপাকে রাজ্যপাল সিভি আনন্দ বোস । মঙ্গলবার তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে এল ধর্ষণের অভিযোগ । হোটেলে নিয়ে গিয়ে এক নৃত্যশিল্পীকে ধর্ষণ করার অভিযোগ উঠল রাজ্যপালের বিরুদ্ধে । নবান্নের স্বরাষ্ট্র দফতরে এই বিষয়ে অনুসন্ধানের জমা পড়ে রিপোর্ট ।
একটি অভিযোগের রেশ কাটতে না কাটতেই আরও এক শ্লীলতাহানির অভিযোগের উঠল রাজ্যপালের বিরুদ্ধে । রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর পর এবার শ্লীলতাহানির অভিযোগ তোলেন এক নৃত্যশিল্পী । অভিযোগকারিণী জানিয়েছেন দিল্লিতে এক হোটেলে তাঁর শ্লীলতাহানি করেন রাজ্যপাল । ইতিমধ্যেই এই বিষয়ে একটি অভিযোগও তিনি দায়ের করেন কলকাতা পুলিশের কাছে ।
অভিযোগকারী কলকাতাবাসী ওই নৃত্যশিল্পী জানান, দীর্ঘ সময় ধরে রাজভবনের বিভিন্ন সরকারি অনুষ্ঠান করেছেন তিনি । এরই মধ্যে দিল্লিতে একটি অনুষ্ঠানের কথা রাজ্যপাল তাঁকে জানান । দিল্লির একটি পাঁচ তারা হোটেলে নৃত্যশিল্পীকে রাখার ব্যবস্থা করা হয় । পরবর্তী সময়ে সাময়িকভাবে রাজ্যপালও সেই হোটেলেই যান । সেই সময়েই ওই নৃত্যশিল্পীকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে ।
সেই অভিযোগের ভিত্তিতেই এবার অনুসন্ধান শুরু হয় । নবান্নের স্বরাষ্ট্র দফতরে অনুসন্ধান রিপোর্ট জমা পড়ে । ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যপাল অথবা রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনও প্রকার ফৌজদারি মামলা করা যায় না । তবে অনুসন্ধান করতে কোনও বাধা নেই । একের পর এক এই ধরনেই অভিযোগে কার্যত অস্বস্তি বাড়ছে রাজভবনের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

