অবৈধ নিয়োগ স্বীকার এসএসসি-র!

মঙ্গলবার শীর্ষ আদালতে অবৈধ নিয়োগের কথা মেনে নিল এসএসসি । এদিন ২০১৬ সালের এসএসসি নিয়োগে পুরো নিয়োগ প্রক্রিয়াটিই অবৈধ বলে দাবি বিকাশরঞ্জন ভট্টাচার্যের । জুলাই মাসে ফের শুনানি হওয়ার কথা ।

সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের । চাকরি বাতিলে স্থগিতাদেশ নয় । এদিনের শুনানিতে জানা যায়, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত । চাকরি বাতিলের মামলায় জুলাই মাসে বিস্তারিত শুনানি হওয়ার কথা । একই সঙ্গে জানা যায়, হাইকোর্টের কোন রায়ে এদিন স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট । জুলাই মাসে শুনানি হও৩য়ার কথা; সবপক্ষকে দিতে হবে নোটিস ।

এদিন অতিরিক্ত শূন্য পদ তৈরি করা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে । অতিরিক্ত শূন্য পদ তৈরি করার ঘটনায় এসএসসি-র ঘাড়েই দায় চাপাল রাজ্য! অন্তত সাত হাজার নিয়োগ অবৈধ বলে শীর্ষ আদালতে জানালো এসএসসি । এসএসসি নিয়োগ বাতিল মামলায় নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের । একই সঙ্গে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে এদিন ওঠে প্রশ্ন ।

এদিন নাইসা-র দেওয়া তথ্যের ভিত্তিতে ৮৩২৪ জনের নিয়োগ অবৈধ বলে আদালতে জানায় এসএসসি । তাহলে কিসের ভিত্তিতে যোগ্য এবং অযোগ্যদের বিভাজন? সেই বিষয়ে এসএসসির কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট । একই সঙ্গে জানানো হয় OMR ডেটা-র সঙ্গে এসএসসি রেকর্ডের কোন মিল নেই বলেই জানা যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube