মঙ্গলবার বারাণসী কেন্দ্র থেকে মনোনয়ন জমা করতে চলেছেন নরেন্দ্র মোদী । উত্তর প্রদেশের এই হেভিওয়েট কেন্দ্র থেকে বিপুল ভোটে জয় নিয়ে আত্মবিশ্বাসী তিনি । বেলা ১১টা ৪০মিনিটের শুভ মুহূর্তে মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে তাঁর । এদিন তাঁর সঙ্গে থাকার কথা অমিত শাহ, রাজনাথ সিং সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব ও এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রিরা ।
সোমবার সন্ধ্যেবেলা বারাণসীতে জমজমাট রোড শো করেন তিনি । আজ, মঙ্গলবার কালভৈরব মন্দিরে পুজো দেওয়ার পর মনোনয়ন জমা করতে পৌঁছবেন মোদী । দশাশ্বমেধ ঘাটেও পুজো দেবেন প্রধানমন্ত্রী ।
এদিন সকাল ৯টা নাগাদ তিনি পৌঁছে যান দশাশ্বমেধ ঘাটে । এরপর তিনি নমো ঘাটে যান । সেখানে ক্রুজ শিপে সফর করেন । সেখান থেকে যান রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে । সেখানে বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি । গঙ্গা সপ্তমীর পুণ্য লগ্নকেই মনোনয়ন জমা করার দিন হিসেবে বেছে নিয়েছেন নরেন্দ্র মোদী । মনোনয়ন জমা করার আগে গঙ্গাস্নানও করেন প্রধানমন্ত্রী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

