নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই চর্চায় উঠে আসেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার নিজের ছেলের প্রেম নিয়েও মুখ খুললেন তিনি। অভিনেত্রীর একমাত্র ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় লিভ ইন সম্পর্কে রয়েছেন। তাতে কি মা হিসেবে আপত্তি আছে শ্রাবন্তীর? কী বললেন তিনি?

টলিউড পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে অল্প বয়সেই বিয়ে করেছিলেন শ্রাবন্তী। তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে। তবে সেই সংসার টেকেনি। বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। তারপর থেকে ছেলেকে একাই মানুষ করেছেন। মা-ছেলের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। এমনকি তাঁর প্রেমিকার সঙ্গেও এক ফ্রেমে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। একসঙ্গে বিদেশে ঘুরতেও গিয়েছিলেন তাঁরা।

জানা যায়, প্রেমিকার সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন অভিমন্যু ওরফে ঝিনুক। এনিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানিয়েছিলেন ছেলের লিভ ইন সম্পর্ক নিয়ে কোনও আপত্তি নেই তাঁর। অভিনেত্রীর কথায়, ‘জীবন একটাই। যে যেটাতে ভালো থাকে সেটাই করা উচিৎ বলে মনে করি। আপত্তি থাকবে কেন?’

২০১৬ সালে রাজীব বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর পেশায় মডেল কৃষাণ ব্রিজের সঙ্গে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্রাবন্তী। কয়েকমাসের মধ্যেই সম্পর্ক চিড় ধরে, পদ আলাদা হয় দুজনের। ২০১৯ সালে রোশন সিংয়ের সঙ্গে তৃতীয় বিয়ে সারেন তিনি। কিন্তু বছর ঘুরতেই সেই সংসারেও ভাঙন ধরে। বর্তমানে পরিচালক শুভজিৎ মিত্র’র সঙ্গে শ্রাবন্তীর সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। যদিও এনিয়ে মুখ খোলেননি টলি অভিনেত্রী।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

