রিসেপশনের ভিডিয়ো ভাইরাল হতেই নবদম্পতি আদৃত ও কৌশাম্বীকে নিয়ে সমালোচনার ঝড় উঠল নেটপাড়ায়। কেউ আঙুল তুলল আদৃতের ব্যবহারে, কেউ আবার তাদের পোশাক নিয়ে কটাক্ষ করলেন। নিজের ব্যক্তিগত জীবন আড়াল করেই রাখতে পছন্দ করেন আদৃত, সেখানে শনিবার গ্র্যান্ড রিসেপশনের সন্ধ্যায় সস্ত্রীক ধরা দিলেন পাপারাৎজিদের ক্যামেরায়।

গত ৯ মে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী (Adrit Roy Kaushambi Chakraborty)। দুজনের বিয়ের ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। শনিবার ছিল তাঁদের রিসেপশন পার্টি। তারকা জুটি সেজে উঠেছিলেন সাদা পোশাকে। সময় মতই পাপারাৎজিদের সামনে পোজ দেন তাঁরা। কিন্তু এখানেই একটি বিষয় নজরে এসেছে নেটিজেনদের। তাঁদের কথায়, কৌশাম্বী যেখানে হাসি মুখে স্বামীর দিকে তাকিয়ে পোজ দিয়েছেন আদৃত একবারও নিজের স্ত্রীর দিকে তাকালেনও না! ক্যামেরার সামনে কিছুক্ষণ দাঁড়িয়েই স্ত্রীর হাত ধরে সোজা ভিতরে চলে গেলেন।

আদৃত-কৌশাম্বীর ভিডিয়ো ভাইরাল একাধিক কটাক্ষ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ লিখছেন, ‘এটা সিদ্ধার্থ না? ওঁর পাশে মিঠাইকেই মানায়।’ কেউ আবার পোশাক নিয়ে লেখেন, ‘রণবীর আলিয়া ফ্রম মিসো।‘ কিছু কটাক্ষ থাকলেও অধিকাংশ মানুষই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, ‘মিঠাই’ ধারাবাহিকে ভাই-বোনের চরিত্রে অভিনয় করেছিলেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। মিঠাই-সিদ্ধার্থ জুটির জনপ্রিয়তা শিখরে থাকলেও শোনা গিয়েছিল সম্পর্কে জড়িয়েছেন আদৃত-কৌশাম্বী। যদিও এনিয়ে দুজনে কখনওই প্রকাশ্যে কথা বলেননি। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে ছবি জল্পনা বাড়িয়েছিল। গতমাসেই আদৃত-কৌশাম্বীর বিয়ের কথা শোনা যায়, এমনকি তাঁদের বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সব জল্পনার অবসান ঘটিয়ে গত ৯ তারিখ চার হাত এক হয় তারকা জুটির।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

