বাগানের পথে আপুইয়া?

ইস্টবেঙ্গলের গ্রাস থেকে আপুইয়াকে ছিনিয়ে নেওয়ার পথে অনেকটাই এগিয়ে গেল মোহনবাগান । দীর্ঘমেয়াদি চুক্তি আর বড় অঙ্কের প্রস্তাবেই লাল হলুদকে পিছনে ফেলল সবুজ মেরুন । কিছুদিন আগেই জানা গিয়েছিল ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের পছন্দের তালিকায় রয়েছেন আপুইয়া । তাঁকে নেওয়ার ব্যাপারে কথাবার্তাও শুরু করেছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ।

তবে এই মিজো ফুটবলারের সঙ্গে মুম্বই সিটির ২০২৬ পর্যন্ত চুক্তি রয়েছে । স্বাভাবিকভাবেই তাঁর জন্য বড় অঙ্কের ট্রান্সফার ফি দাবি করেছে বাণিজ্য নগরের দলটি । সূত্রের খবর, মুম্বই সিটি ট্রান্সফার ফি বাবদ যে অর্থ দাবি করেছে তা দিতে রাজি মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট ।  

পাশাপাশি আপুইয়াকে দীর্ঘমেয়াদি চুক্তির প্রস্তাবও দেওয়া হয়েছে বাগানের তরফে । কাজেই যা পরিস্থিতি তাতে আগামী মরসুমে তাঁর সবুজ মেরুন জার্সি পরার সম্ভাবনাই বেশি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube