জাদেজার আউট ঘিরে বিতর্ক । দলের ব্যাটিং কোচ মাইক হাসিকে পাশে পেলেন সিএসকে অলরাউন্ডার । রবিবার চিপকে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হয়ে মাঠ ছাড়তে হয়েছে সিএসকে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে ।
আইপিএলের ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এভাবে আউট হয়েছেন জাদেজা । এদিন আউট হওয়ার পর একরাশ বিরক্তি নিয়ে মাঠ ছাড়েন জাড্ডু । সিএসকে ব্যাটিং কোচ মাইক হাসির যুক্তি অবশ্য কিছটা আলাদা । তিনি জাদেজার পাশেই দাঁড়িয়েছেন ।
এমনকি অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের নিয়ম নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি । বলেছেন, এক্ষেত্রে আম্পায়ার আউট না দিলেও পারতেন । তাঁর মতে জাদেজা এমনটা ইচ্ছাকৃত করেননি । তবে মাইক হাসি যে ব্যাখ্যাই দিন না কেন অনেকেই মনে করছেন আম্পায়ার সঙ্গত কারণেই আউট দিয়েছেন জাদেজাকে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

