প্লে অফ নিশ্চিত হয়ে গিয়েছে । এবার লক্ষ্য প্রথম দুই । সেই লক্ষ্যেই সোমবার গুজরাট টাইটাইনসের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডারস । শুভমনদের বিরুদ্ধে ম্যাচ খেলতে রবিবার বিকেলেই আহমেদাবাদ উড়ে গিয়েছে টিম কেকেআর । তবে ফের মাঠে নামতে হচ্ছে একদিনের ব্যবধানে । সেটাই চিন্তা কেকেআর থিঙ্কট্যাঙ্কের ।
একদিকে ক্রিকেটারদের ক্লান্তি আরেকদিকে আহমেদাবাদের তীব্র গরম । সব মিলিয়ে সবরমতির তিরে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে শ্রেয়সদের জন্য । উল্টোদিকে প্লে অফের দৌড়ে টিকে থাকতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে গুজরাট টাইটান্সও । স্বাভাবিকভাবেই বাড়তি সতর্ক নাইট শিবির ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

