রাস্তা ও পাকা সেতুর দাবিতে ভোট বয়কট গ্রামবাসীদের!

রাস্তা ও পাকা সেতুর দাবিতে ভোট বয়কটের সিদ্ধান্ত নিলেন গ্রামের বাসিন্দারা । বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের মেমারির বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর গ্রামের সোমবার দেখা গেল এমনই এক ঘটনা ।

গ্রামে নেই রাস্তা । ভগ্নদশায় রয়েছে একটি কাঠের সেতুও । প্রশাসনকে বলেও মেলেনি সুরাহা । এই ক্ষোভেই আহ গ্রামের কেউ বুথ মুখী হননি বলেই জানা যাচ্ছে । দিলালপুর গ্রামে ২৫২ নম্বর বুথে প্রায় ১৩০০ জন ভোটার রয়েছেন বলে সূত্রের খবর । সকাল থেকে ভোট কর্মী ও কেন্দ্র বাহিনী বুথে উপস্থিত থাকলেও ভোটারের কোন দেখা মেলেনি এদিন ।

জানা যায়, বাগিলা গ্রাম থেকে মেমারী বাজার আসার একমাত্র রাস্তার মাঝে রয়েছে একটি খাল এবং তার উপর রয়েছে একটি ভগ্নপ্রায় কাঠের সেতু । গ্রামের বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হলেও তাঁরা কোনও পদক্ষেপ নেননি । তাই এক প্রকার প্রাণ হাতে করে গ্রামবাসীদের প্রতিনিয়তই এই সেতু পারাপার করতে হচ্ছে বলে গ্রামবাসীদের অভিযোগ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube