নাকা চেকিংয়ে উদ্ধার বিপুল পরিমাণ টাকা !

সোমবার দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং বারুইপুর রোডে একটি গাড়িতে তল্লাশি চালানো হয় । পুলিশ ও নির্বাচন কমিশনারের উদ্যোগে এই অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ অর্থ । উদ্ধার হওয়া টাকা বাজেয়াপ্ত করা হয় বলে জানা গিয়েছে ।

ক্যানিং থানার পুলিশ ও নির্বাচন কমিশনারের উদ্যোগে ক্যানিং থানার রাজাপুর মোড়ের কাছে নাকা চেকিংয়ের সময় একটি স্করপিও গাড়িতে তল্লাশি চালিয়ে ৪ লক্ষ টাকা উদ্ধার করা হয় । এই ঘটনায় ক্যানিং থানার পুলিশ ও নির্বাচন কমিশনারের দফতরের আধিকারিকরা উদ্ধার করা টাকা বাজেয়াপ্ত করেছেন বলেও খবর ।

তবে কী কারণে সেই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় । যে ব্যক্তির কাছ থেকে এই টাকাটি উদ্ধার হয়েছে তার নাম বঙ্কু বৈদ্য । তবে তাঁর দাবি তিনি তাঁর ব্যবসার জন্যই এই টাকাটি নিয়ে যাচ্ছিলেন । তিনি আরও জানান, এই পরিমাণ টাকা একসঙ্গে নিয়ে যাওয়া যায় না তা তিনি জানতেন না ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube