নির্বাচনকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়াল দুর্গাপুরে ! তৃণমূল বনাম বিজেপির বিবাদের জেরে সোমবার ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের ১২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমরাই গ্রামে ।
বিজেপি সমর্থকদের অভিযোগ এদিন ভোট চলাকালীন হঠাৎই ৩০ থেকে ৪০ জনের একদল বাইক বাহিনী এসে তাদের উপর চড়াও হয় । ঘটনায় কিছু বুঝে ওঠার আগে ভাঙচুর চালানো হয় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা দু’টি বাইকে । ঘটনায় তিনজন বিজেপি কর্মীও আহত হয়েছে বলে দাবি করা হয় ।
এরপর বিজেপি কর্মীরা আমরাই গ্রামে যাওয়া রাস্তার উপর বসে বিক্ষোভ দেখাতে আরম্ভ করেন । ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছলে শুরু হয়ে যায় পুলিশের সাথে বচসা । ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান স্থানীয় বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই । পুরো ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের আমরাই গ্রামে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

