দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ, আক্রান্ত সংবাদ মাধ্যম! রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন চলাকালীন দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। সেই ঘটনায় রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন । রিপোর্টে জানানো হয়, এদিন দিলীপ ঘোষকে বাধা দেওয়া হয়েছিল । বাধা দিয়েছিলেন সাধারণ গ্রামবাসীরা । নির্বাচন কমিশনকে প্রাথমিক রিপোর্টে জানালেন সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক ।

একই সঙ্গে প্রাইমারি রিপোর্টে জানানো হয় মন্তেশ্বরের অশান্তির জেরে ভোট কেন্দ্রে কোন রকম প্রভাব পড়েনি । তবে দিলীপ ঘোষকে বাধা দেওয়া হয়েছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয় । পাশাপাশি এও জানানো হয় বিজেপি প্রার্থীকে বাধা দেওয়া হয় গ্রামের বাসিন্দাদের পক্ষ থেকেই ।

প্রসঙ্গগত, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন চলাকালীন, দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ । দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়েন এক গ্রামবাসী । ঘটনায় একজন আহত হন এদিন । একই সঙ্গে এদিন আক্রান্ত হন সাংবাদিকরাও । ভাঙচুর হয় নিউজ টাইমের গাড়ি । এরপরই সক্রিয় হয়ে ওঠে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর । এই ঘটনায় সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube