বর্ধমান জেলার মন্তেশ্বরের তুল্লা বাজারে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে চলে বিক্ষোভ । এদিন দিলীপ ঘোষের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তোলেন বিক্ষোভরত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা । মন্তেশ্বরে আক্রান্ত হন দিলীপ ঘোষ । আক্রান্ত হয় সংবাদমাধ্যমও । নিউজ টাইমের গাড়িতে চালানো হয় ভাঙচুর । সোমবারের এই ঘটনায় রিপোর্ট তলব করল জাতীয় নির্বাচন কমিশন ।
মন্তেশ্বর বিধানসভার ৫৬ নম্বর বুথে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে । একই সঙ্গে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগও ওঠে । তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এমনি অভিযোগ তুলে এলাকায় আসেন দিলীপ ঘোষ । তাঁকে ঘিরে ধরে ‘গো ব্যাক’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা ।
এদিনের এই উত্তপ্ত পরিস্থিতিতেও পুলিশ প্রশাসনের দেখা মেলেনি বলেই অভিযোগ তোলা হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করে দিলীপ ঘোষের নিরাপত্তা বাহিনী । লাঠিচার্জে মাথা ফাটে এক তৃণমূল কর্মীর ও তার পরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে । তবে এরপরেও টনক নড়েনি প্রশাসনের । প্রশাসনকে এদিন কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখা যায় ।
দিলীপ ঘোষের গাড়ির সামনে আহত তৃণমূল কর্মীকে ফেলে রেখে বিক্ষোভে শামিল হয় ঘাসফুল শিবির । দিলীপ ঘোষের গাড়ি ঘিরে ধরে গো ব্যাক স্লোগান ও বিক্ষোভ করে তৃণমূল কর্মী সমর্থকরা ।

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দিলীপ ঘোষের গাড়ি ঘটনাস্থল থেকে বের করতে সক্ষম হলেও শুরু হয় ইট বৃষ্টি । একের পর এক সংবাদমাধ্যমের গাড়ির উপর হামলা করা হয় এদিন । ঘটনায় আহত হন নিউজ টাইম বাংলার সাংবাদিক । পাশাপাশি ভাঙচুর চালানো হয় নিউজ টাইম বাংলার গাড়িতেও । নিউজ টাইমের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় এদিন ।ইটবৃষ্টিতে একটি কাচ ভাঙতে সক্ষম হলেও আরেকটি কাচ না ভাঙায় এলাকাবাসীদের কয়েকজন লাথি মেরে ভেঙে ফেলে আরও একটি কাচ ।একই সঙ্গে জানা যায় ইচ্ছাকৃতভাবে ইট ছোঁড়া হয় মহিলা সাংবাদিকের উপরে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

