দেশজুড়ে চলছে চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব । এরই মধ্যে অন্ধ্রপ্রদেশে প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর ঘটনা । সোমবার অন্ধ্রপ্রদেশে এক ভোটারকে থাপ্পড় মারার অভিযোগ উঠল এক বিধায়কের বিরুদ্ধে । ইতিমধ্যেই সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ।
অন্ধ্রপ্রদেশের গুন্টুরে ওয়াইএসআর পার্টির বিধায়ক এ শিবকুমার এক ভোটারকে চড় মারেন । অভিযোগ ওঠে বিধায়ক লাইন ভেঙে এগিয়ে যান বিধায়ক । এই ঘটনারই প্রতিবাদে সরব হন ওই ভোটার । যার জেরে তাঁকে চড় মারেন বিধায়ক শিবকুমার । এদিন বিধায়ককে পাল্টা চড় মারেন আক্রান্ত ভোটারও ।
এই ঘটনায় ভোটারের উপর তৎক্ষণাৎ চড়াও হন বিধায়কের সমর্থকরাও । বুথে উপস্থিত অন্যান্য ভোটাররাও তাঁদেরকে শান্ত করার চেষ্টা করতে থাকেন । প্রসঙ্গত, এদিন দেশে মোট ৯৬ কেন্দ্রে ভোট চলে মোট ৯টি রাজ্যও সহ একটি কেন্দ্র শাসিত অঞ্চলে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

