হাইকোর্টের দ্বারস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়

একদা তিনি মামলা শুনতেন, রাজনীতিতে পা রাখতে স্বেচ্ছা অবসর নিয়েছেন। এবার সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় খোদ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। প্রাক্তন বিচারপতি বর্তমানে লোকসভা নির্বাচনে বিজেপির একজন প্রার্থী। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার কারণে প্রচারে সমস্যা হতে পারে, এই আশঙ্কা জানিয়ে আদালতে মামলা দায়ের করলেন তিনি। শীঘ্রই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) তমলুকের বিজেপি প্রার্থীর তরফে জানানো হয়েছে, ভোটের মাঝেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এর ফলে নির্বাচনী প্রচারে সমস্যা হতে পারে। তাই দ্রুত এফআইআর খারিজের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে।

দিন কয়েক আগেই তমলুকে বিজেপির (BJP) একটি মিছিল ছিল। একইদিনে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিবাদ কর্মসূচি ছিল। অভিযোগ, বিজেপির মিছিল থেকে প্রতিবাদ কর্মসূচিতে হামলা চালানো হয়। তার প্রেক্ষিতেই তমলুক থানায় এফআইআর দায়ের করা হয়। জানা যায়, এফআইআরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম উল্লেখ করে অভিযোগ আনা হয়েছে, তমলুকের বিজেপি প্রার্থীর প্ররোচনাতেই হামলা করা হয়েছে।

যদিও প্রথমে অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ ছিলেন। তাঁর প্রতিক্রিয়া ছিল, ‘এরকম মিথ্যে মামলা কত হয়। অভিযোগ করছে করুক।‘ তবে ভোটের দিন এগিয়ে আসতেই এফআইআর খারিজ করার আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন বিচারপতি।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube