ভোট দিতে ‘বাধা’ বাম সমর্থকদের! রিপোর্ট তলব কমিশনের!

সোমবার চতুর্থ দফার ভোট গ্রহণ পর্বে নদিয়ার কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে প্রকাশ্যে এল উত্তেজনার খবর । কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের চাপরা ব্লকের সোনপুকুর এলাকায় সিপিএম কর্মী সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে ।

পরবর্তীতে ভোটদানে বাধার খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যান কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী এস এম সাদি । তারপর সিপিআইএম কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রের দিকে যান প্রার্থী । ভোট দেওয়ার জন্য নিজেই সমর্থকদের ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে যান প্রার্থী এস এম সাদি ।

চাপরার এদিনের ঘটনায়, অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল জাতীয় নির্বাচন কমিশন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube